Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মা দক ও চো’রাচালান পণ্যসহ আটক ২

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
জুন ২০, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল

যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ চোরাচালান পণ্যসহ দুইজনকে আটক করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয় ভারতীয় ফেনসিডিল, বিদেশি মদ, গাঁজা ও শাড়ি-থ্রি-পিসসহ প্রায় ১৭ লাখ টাকার পণ্য।

 

 

শুক্রবার (২০ জুন) দিনব্যাপী বিজিবির টহলদল বেনাপোল বিওপি, শাহজাদপুর, আন্দুলিয়া, আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল আইসিপি এলাকায় যৌথ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মালামাল জব্দ করে।

 

 

আটক ব্যক্তিরা হলেন—যশোরের বেনাপোল পোর্ট থানার হাজীপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মিলন হোসেন (৪৫) এবং চৌগাছা উপজেলার গয়ড়া গ্রামের মঈনুদ্দিনের ছেলে আমিনুর রহমান।

 

 

অভিযানে মোট ১৭,৬৪,৬০০ (সতেরো লাখ চৌষট্টি হাজার ছয়শত) টাকা মূল্যের ভারতীয় ফেনসিডিল, বিদেশি মদ, গাঁজা, বিভিন্ন ধরনের শাড়ি, থ্রি-পিস, কম্বল এবং কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

 

 

যশোরে অবস্থিত ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “সীমান্তে মাদক ও চোরাচালান রোধে আমাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এই অভিযানের মাধ্যমে সীমান্তপথে পাচারকারীদের তৎপরতায় বড় ধরনের ধাক্কা দেওয়া সম্ভব হয়েছে।”

 

 

তিনি আরও জানান, সীমান্তে বিজিবির কড়া নজরদারি ও বিশেষ কৌশলে গঠিত আভিযানিক টিমের মাধ্যমে প্রতিদিনই ছোট-বড় অভিযানে চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করা হচ্ছে। আটক দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।