Nabadhara
ঢাকাবুধবার , ২৫ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়াশালে ভাই ভাই হোটেল ও তিতাস ফুড বেকারিকে মোবাইল কোর্টে জ’রিমানা

শারমিন সুলতানা, (নরসিংদী) প্রতিনিধি
জুন ২৫, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

শারমিন সুলতানা, (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিএসটিআইয়ের অনুমোদন ব্যতিরেকে ব্যবসা পরিচালনার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে দুইটি প্রতিষ্ঠানকে।

 

বুধবার (২৫ জুন) দুপুর ২টায় ঘোড়াশাল স্টেশন ও পোস্ট অফিস সড়কে এ অভিযান পরিচালনা করেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বক্কর সিদ্দিকী। অভিযানে ভাই ভাই হোটেল ও তিতাস ফুড বেকারিকে দুইটি পৃথক মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে বিএসটিআইয়ের সহকারী পরিচালক নভেরা বিমতে নুর উপস্থিত ছিলেন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বক্কর সিদ্দিকী জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ও খাদ্যে মান নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।