Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পথসভা ছাড়াই গোপালগঞ্জের মহাসড়ক দিয়ে যাবে ১১-দলীয় জোটের লংমার্চ

গোপালগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

আগামী ৩১ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১-দলীয় জোটের উদ্যোগে আয়োজিত লংমার্চ শান্তিপূর্ণভাবে সফল করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গোপালগঞ্জ জেলা আমির অধ্যাপক রেজাউল করিম। তিনি জানিয়েছেন, লংমার্চ চলাকালে গোপালগঞ্জ জেলার কোথাও কোনো পথসভা বা বক্তৃতার কর্মসূচি থাকবে না।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে এক ভিডিও বার্তায় অধ্যাপক রেজাউল করিম বলেন, ঢাকা থেকে শুরু হয়ে ভাঙ্গা, ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট ও খুলনা হয়ে কুষ্টিয়ায় গিয়ে লংমার্চ শেষ হবে। এ সময় অংশগ্রহণকারীরা গোপালগঞ্জ জেলার মহাসড়ক ব্যবহার করবেন।

ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মহল মিথ্যা প্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব প্রচারকে গুজব উল্লেখ করে তিনি গোপালগঞ্জবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

রেজাউল করিম বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে গোপালগঞ্জের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখি এবং শান্তিতে বসবাস করি।’

জনতার সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এ লংমার্চকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানিয়ে শান্তিপূর্ণভাবে সফল করতে সবার প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।