Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ২০টি গাছের চারা রোপণ

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পূবালী ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মহম্মদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির প্রায় ২০টি গাছের চারা রোপণ করা হয়।

পূবালী ব্যাংক পিএলসির ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে মহম্মদপুর উপশাখা এ কর্মসূচির আয়োজন করে। এতে নেতৃত্ব দেন উপশাখার শাখা ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার সৈয়দ দীদার আলী।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব মহম্মদপুরের সিনিয়র সহসভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মেহেদী হাসান পলাশ, মহম্মদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার দাস, সহকারী প্রধান শিক্ষক ইকবাল আহম্মেদ কবিসহ অন্যরা।

বৃক্ষরোপণ শেষে শাখা ব্যবস্থাপক সৈয়দ দীদার আলী বলেন, এটি ব্যাংকের চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ। ব্যানারসহ আনুষ্ঠানিকভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।