Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালা সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের হেল্প ডেস্ক

এম এ ফয়সাল,সাতক্ষীরা
জুন ২৬, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল,সাতক্ষীরা

সাতক্ষীরার তালায় চলমান এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের সহায়তা করার জন্য তালা সরকারি কলেজ কেন্দ্রের সামনে একটি হেল্প ডেস্ক স্থাপন করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (২৬ জুন) পরীক্ষা শুরুর আগে তালা সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বে অবস্থান নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ফাইল, কলম, স্কেল, মাস্ক, পানি এবং খাবার স্যালাইন বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সোহাগ হাসান সাগর, সাধারণ সম্পাদক নাইম রিয়াদ, এবং সাবেক আহ্বায়ক রিপন ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সোহাগ হাসান সাগর বলেন, “শিক্ষার্থীদের চাপমুক্ত রাখা এবং প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহায়তা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। যতদিন এইচএসসি পরীক্ষা চলবে, ততদিন এই সেবা অব্যাহত থাকবে।”

শিক্ষার্থী এবং অভিভাবকরা এই সেবায় সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, “এমন উদ্যোগ তাদের চাপমুক্তভাবে পরীক্ষা দিতে সহায়তা করছে এবং আগামীতেও তারা এই ধরনের সেবা প্রত্যাশা করেন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।