Nabadhara
ঢাকাশনিবার , ২৮ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় উৎসবমুখর পরিবেশে উপজেলা দিবস উদযাপন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুন ২৮, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শনিবার (২৮ জুন ২০২৫) নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “উপজেলা দিবস-২০২৫” উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উন্নয়ন মেলা, বাল্যবিবাহ বিরোধী ম্যারাথন, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)-এর আয়োজনে এবং সমৃদ্ধি কর্মসূচির আওতায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার বাঁশবাড়িয়া বেগম ফাতেমা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুপুরে এই অনুষ্ঠান হয়।

ম্যারাথন:ছবি নবধারা

বিজ-এর সহকারী পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার দিলীপ কুমার দাস, বিজ-এর সিনিয়র সহকারী পরিচালক ডা. নুসরাত জাহান এবং গোপালগঞ্জ জোনের জোনাল ম্যানেজার মো. তোফাজ্জেল হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই আয়োজনের মধ্য দিয়ে টুঙ্গিপাড়ার স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠন এলাকার উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।