Nabadhara
ঢাকাশনিবার , ২৮ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুন ২৮, ২০২৫ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

“উপজেলা দিবস-২০২৫” উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা স্মারক পেয়েছেন বাংলাদেশ টেলিভিশনের রিপোর্টার, বাংলাদেশ বেতারের খবর পাঠক ও অনুষ্ঠান ঘোষক ও নবধারা সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান। শনিবার বিকেলে বাঁশবাড়িয়া বেগম ফাতেমা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

 

তবে ব্যক্তিগত কারণে তিনি সিলেটে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায়, তার পক্ষে সম্মাননা স্মারকটি গ্রহণ করেন অনলাইন পত্রিকা নবধারার বার্তা সম্পাদক রাকিব চৌধুরী।

 

বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর আয়োজনে, সমৃদ্ধি কর্মসূচির আওতায় এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী গুণীজনদের সম্মাননা জানানো হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দীলিপ কুমার দাস, বিজ-এর সিনিয়র সহকারী পরিচালক ডা. নুসরাত জাহান এবং গোপালগঞ্জ জোনের জোনাল ম্যানেজার মো. তোফাজ্জেল হোসেন।

 

দীর্ঘদিন ধরে গোপালগঞ্জের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিক মেহেদী হাসান যে ভূমিকা রেখে চলেছেন, তারই স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। সাংবাদিক মেহেদী হাসান এ সম্মাননা পাওয়ায় উপস্থিত জনসাধারণ ও সহকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

তিনি বলেন, “আমাকে সম্মাননা স্মারক প্রদান করায় আমি সম্মান বোধ করছি। ব্যক্তিগত কারণে আমি সিলেটে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি। এই সম্মাননা স্মারকটি নিজ হাতে গ্রহণ করতে পারলে আমার ভীষণ ভালো লাগতো। এই সম্মাননা ভবিষ্যতে আরো ভালো কাজ করার প্রেরণা জোগাবে। সমাজ ও মানুষের কল্যাণে সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতা করে যেতে চাই আজীবন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।