Nabadhara
ঢাকারবিবার , ২৯ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পলাশে জমি বি’রোধে তিন শতাধিক কচু ও ৩০টি কলা গাছ কেটে ফেলল প্রতিপক্ষ

নরসিংদী প্রতিনিধি
জুন ২৯, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে কৃষিজ ফসল নষ্টের অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের হামলায় কেটে ফেলা হয়েছে তিন শতাধিক কচু গাছ ও ৩০টি কলা গাছ। শনিবার (২৮ জুন) রাতে চরসিন্দুর ইউনিয়নের বালিয়া মোড়ে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী লাভলী বেগম।

 

লাভলী বেগম জানান, তার প্রবাসী ভাই মাহবুব আলম মন্টি পাঁচ বছর আগে বড় মসজিদের পাশে পাঁচ শতাংশ জমি ক্রয় করেন। ভাই বিদেশে থাকায় সেই জমিতে নিয়মিত চাষাবাদ করে আসছেন তিনি। জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় সুমন মিয়ার পরিবারের সঙ্গে তাদের বিরোধ চলছিল। শনিবার গভীর রাতে প্রতিপক্ষের লোকজন দা দিয়ে জমিতে লাগানো সবজি ও ফলের গাছ কেটে ফেলে চলে যায়।

 

রোববার সকালে জমিতে গিয়ে তিনি কাটা গাছগুলোর দৃশ্য দেখেন এবং পরে পলাশ থানায় একটি লিখিত অভিযোগ করেন।

 

পলাশ থানার ওসি মনির হোসেন জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।