Nabadhara
ঢাকারবিবার , ২৯ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে বিএনপি নেতা এ্যাড. আসলাম মিয়ার পক্ষে মহিলা দলের লিফলেট বিতরণ

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
জুন ২৯, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ , গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ী-১ আসন হতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এ্যাড. মো. আসলাম মিয়ার পক্ষে গোয়ালন্দে লিফলেট বিতরণ করা হয়েছে।

 

রবিবার (২৯ জুন) বিকালে পৌরসভার ৬ নং ওয়ার্ডের মাল্লাপট্টি ব্রিজ এলাকায় মহিলা দলের আলোচনা সভা শেষে এ লিফলেট কর্মসূচি পালিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মজি, সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হুদা উজ্জল, সহ-সভাপতি মো. বাবলু, বিএনপি নেতা রফিক বেপারী, মহিলা দলের নেত্রী রোকেয়া আক্তার, লাখি আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

আলোচনা সভা শেষে এ্যাড. মো. আসলাম মিয়ার পক্ষে পৌরসভার ৫,৬ ও ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ ।

 

এ সময় নেতাকর্মীরা বলেন, বিএনপির দুর্দিনে এ্যাডঃ আসলাম মিয়া নেতাকর্মীদের আগলে রেখেছিলেন। করোনাসহ বিভিন্ন দূর্যোগের সময় কর্মীদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন। মামলা-মোকদ্দমার ক্ষেত্রে তিনি সকল ধরনের আইনী সহায়তা দিয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে তিনি সবসময় সব ধরনের সহায়তা করে থাকেন। রাজবাড়ী-১ আসনে কর্মীবান্ধব এই নেতাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।