Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় ফে/নসিডিল মা মলায় তিন মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কা/রাদণ্ড

যশোর প্রতিনিধি
জুলাই ২৪, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল আদালত ফেনসিডিল মামলায় শার্শার তিন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার স্পেশাল পিপি অ্যাডভোকেট আমিনুর রহমান।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মতলেব হোসেনের ছেলে কামাল হোসেন, বেনাপোলের বুজতলা গ্রামের মৃত পাচু বেপারীর ছেলে আজহার আলী এবং ঝিকরগাছার উত্তর দেউলী গ্রামের মৃত চান মিয়ার ছেলে আমির হোসেন মেম্বর। রায় ঘোষণার সময় কামাল হোসেন ও আমির হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৭ ডিসেম্বর শার্শা থানার এসআই মুরাদ হোসেনের নেতৃত্বে একটি পুলিশ টিম গাতিপাড়া দাখিল মাদ্রাসার পাশে অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি দেখে তিন ব্যক্তি তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পুলিশ ওই বস্তাগুলো থেকে মোট ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

পরবর্তীতে এসআই মুরাদ হোসেন বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে এসআই বরকত হোসেন তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। বিচারিক প্রক্রিয়ায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।