Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় দেশীয় মাছ রক্ষায় অভিযান, রিং ও কারেন্ট জাল জব্দ

সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)
জুলাই ২৪, ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)

নওগাঁর মান্দায় দেশীয় মাছ রক্ষায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ রিং (চায়না দুয়ারি) ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিলমান্দা এলাকার বিভিন্ন জলাশয়ে অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী। এসময় ৩০টি নিষিদ্ধ রিং জাল ও প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে বিল, নদী ও খাল-জলাশয়ে অবৈধ পদ্ধতিতে মাছ শিকার করে আসছে। এতে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।

ইউএনও আখতার জাহান সাথী বলেন, “নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল মাছ ও পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এগুলোর ব্যবহার বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপংকর পাল, কম্পিউটার অপারেটর জিয়াউর রহমান, অফিস সহায়ক হাবিবুর রহমান এবং আনসার সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।