Nabadhara
ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ আজ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুলাই ২৮, ২০২৫ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

বিচার, সংস্কার, গণ পরিষদ নির্বাচন, ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে গাজীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি। আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টায় গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে এই পদযাত্রা শেষ করে সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে সোমবার (২৮ জুলাই) দুপুরে গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক, এডভোকেট আলী নাসের।

তিনি জানান, এনসিপির কেন্দ্রীয় নেতারা—নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারী, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ কালিয়াকৈর থেকে পদযাত্রা শুরু করে মাওনা অতিক্রম করে জয়দেবপুর রাজবাড়ী মাঠে এসে সমবেত হবেন এবং সেখানে ভাষণ দেবেন।

সংগঠনের নেতারা জানান, এনসিপির গাজীপুর জেলা ও মহানগর শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এই সমাবেশে লাখো মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

পদযাত্রা ও সমাবেশকে ঘিরে নিরাপত্তা নিয়ে সংশয় থাকলেও এডভোকেট আলী নাসের বলেন, “আওয়ামী লীগ এখন একটি ডেড ইস্যু ও ইতিহাসের ডাইনোসরে পরিণত হয়েছে। তাদের পক্ষ থেকে বড় কোনো হুমকির আশঙ্কা নেই। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও গোয়েন্দা সংস্থা সব প্রস্তুতি সম্পন্ন করেছে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো. মহসিন উদ্দিন, এবং বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের সাবেক আহ্বায়ক নাবিল আল ওয়ালিদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বক্তারা বলেন, “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি নবজাগরণের বার্তা। ১৯৭১ সালের অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে নতুন প্রজন্মকে একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র উপহার দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

গাজীপুরবাসীসহ দেশের সর্বস্তরের নাগরিকদের পদযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।