Nabadhara
ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় বাংলাদেশ নৌবাহিনীর দুই মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা

 স্টাফ রিপোর্টার,ভোলা
জুলাই ২৮, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

 স্টাফ রিপোর্টার,ভোলা

জুলাই পুনর্জাগরণ উৎসব উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী ভোলায় পৃথক দু’টি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে। সোমবার জেলা জুড়ে তজুমউদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও চরফ্যাশন উপজেলার কেরামতগঞ্জের পূর্ব মিয়াজানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

তজুমউদ্দিনে ক্যাম্পে সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ফারহান আদিব ৪০০ রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন এবং রোগীদের মাঝে ঔষধ বিতরণ করেন। অপরদিকে চরফ্যাশনে সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মোঃ ইব্রাহিম খলিলউল্লাহ ৬০০ রোগীর চিকিৎসা করেন এবং ঔষধ সরবরাহ করেন।

উভয় ক্যাম্পে শিশু, নারীসহ বিভিন্ন বয়সী গ্রামীণ অসুস্থ মানুষরা চিকিৎসা সেবা গ্রহণ করেন। বাংলাদেশ নৌবাহিনীর খুলনা নৌঅঞ্চল সামাজিক দায়িত্ব ও জনকল্যাণমূলক কর্মকান্ডের অংশ হিসেবে এ মেডিক্যাল ক্যাম্প আয়োজন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।