Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় পারফরমেন্স বেজড গ্র্যান্টে পুরস্কার বিতরণ, উন্নয়নে নতুন উদ্দীপনা

গোপালগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৫ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিমের (SEDP)” আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে শিক্ষার মানোন্নয়নে অনুকরণীয় ভূমিকার জন্য উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১২টায় জেলা ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।

টুঙ্গিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম তালুকদারের সভাপতিত্বে ও বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আকরামুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিকদার মো. জিননুরাইন, সহকারী প্রোগ্রামার খান মোহাম্মদ ইমতিয়াজ বুলবুল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার আশীষ কুমার মজুমদার সহ অনেকে।

বক্তারা বলেন, “সরকার শিক্ষার মান উন্নয়নে পারফরমেন্স বেজড প্রণোদনার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করছে। এতে শিক্ষকদের দায়িত্ববোধ বাড়বে ও শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার আগ্রহ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে জিপিএ-৫ পাওয়া ৩৬ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।