Nabadhara
ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে ব্যক্তিগত উদ্যোগে ২ কিলোমিটার রাস্তা সংস্কার

Link Copied!

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, মিলন সিদ্দিকী

ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বাড়িল্যা এলাকায় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে ব্যক্তিগত উদ্যোগে প্রায় দুই কিলোমিটার রাস্তার সংস্কার কাজ সম্পন্ন করেছেন কুল্লা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও সফল ব্যবসায়ী মোঃ সোলেমান ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। বর্ষাকালে কাদা-মাটিতে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ত, আর শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে ভোগান্তি বেড়ে যেত কয়েকগুণ।

এমন পরিস্থিতিতে মোঃ সোলেমান ইসলাম নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ হাতে নেন এবং সম্পূর্ণ ব্যয়ভার বহন করে কাজটি সম্পন্ন করেন। এতে স্থানীয়দের যাতায়াত সহজ হয়েছে এবং এলাকার সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমে গতি ফিরেছে।

এলাকার সাধারণ মানুষ এই উদ্যোগের জন্য মোঃ সোলেমান ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

কুল্লা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও সফল ব্যবসায়ী মোঃ সোলেমান ইসলাম।কাঁচা রাস্তা সংস্কারের সময় সাংবাদিকদের জানান এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে, তাই আমি ব্যক্তিগত উদ্যোগে এই গ্রামের মানুষজন সহজে চলাচল করতে পারে সেই সুবিধার্থে আমি নিজের উদ্যোগে রাস্তার সংস্কারের কাজ করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।