Nabadhara
ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে অ/বৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ড্রেজার মেশিনে আ/গুন

মাদারীপুর প্রতিনিধি
আগস্ট ২, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে পালিয়েছে উত্তোলনকারীরা। পরে উত্তেজিত জনতা বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিনে আগুন ধরিয়ে দেয়। শুক্রবার (১ আগস্ট) গভীর রাতে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের রায়েরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র কুমার নদে একাধিক ড্রেজার মেশিন বসিয়ে রাতের আঁধারে বালু উত্তোলন করে আসছিল। এতে নদী পাড়ে ব্যাপক ভাঙন দেখা দেয়, হুমকিতে পড়ে বসতঘর, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা।

 

শুক্রবার রাতেও চক্রটি নদীতে বালু উত্তোলনে নামে। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া দেয়। এতে তারা ট্রলার নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা একটি ড্রেজার মেশিন জব্দ করে তাতে আগুন ধরিয়ে দেয়।

 

ঘটনার বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান বলেন, “সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে অভিযুক্তরা আগেই পালিয়ে যায়। যারা অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 

স্থানীয়দের দাবি, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী ভাঙন ভয়াবহ রূপ নিচ্ছে। প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা তাদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।