Nabadhara
ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ৫০ কেজি গাঁ/জাসহ গ্রে/প্তার ৪

হবিগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৫০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) ভোরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—সুলতানপুর গ্রামের তারাব আলীর ছেলে বাবুল মিয়া (৪০), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের ফারুক মিয়া (২৮), নরসিংদীর পলাশ উপজেলার দক্ষিণ পারলিয়া গ্রামের মো. কাউসার (৩০) এবং কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর লাঠিয়ালডাঙ্গা গ্রামের জহির মিয়া (২৪)।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বাবুল মিয়ার বাড়িতে গাঁজা বিক্রয়ের জন্য কয়েকজন অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে তিনটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। যার মধ্যে দুইটি বস্তায় ৫০ কেজি গাঁজা পাওয়া যায়।

 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।