Nabadhara
ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সারক্ষীরায় জুলাই শ”হীদ ও মাইলস্টোন নি*হতদের স্মরণে দোয়া মাহফিল

Link Copied!

আক্তারুজ্জামান বাচ্চু,সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদের আয়োজনে ও আবাবিল হজ্জ গ্রুপের সহযোগিতায় জুলাই শহীদ ও মাইলস্টোন স্কুলের নিহতদের স্মরণে সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২ জুলাই) সকালে তুফান কনভেনশন সেন্টারে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও মাইলস্টোন স্কুলে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়
হাফেজ কল্যাণ পরিষদ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা খাইরুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক।
তিনি বলেন, নিরপরাধ শহীদদের রক্ত বৃথা যাবে না। আমরা তাঁদের আত্মার শান্তি ও এই জাতির কল্যাণ কামনা করি।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য হাফেজ মাওলানা মোহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন, “যারা শহীদ হয়েছেন, তাঁরা অন্যায়ের প্রতিবাদে জীবন দিয়েছেন।তাঁদের ত্যাগ নতুন প্রজন্মের অনুপ্রেরণা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, ওলামা বিভাগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা ওসমান গনি, বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রশিদ প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন হাফেজ কল্যাণ পরিষদ সাতক্ষীরা জেলা সেক্রেটারি হাফেজ সাইদুর রহমান,পৌর শাখার সভাপতি হাফেজ মনোয়ার হোসেন সেক্রেটারি হাফেজ জাহাঙ্গীর আলম, সদর শাখার সভাপতি হাফেজ শাহাদাত হোসাইন, সেক্রেটারি হাফেজ ওয়াহিদুজ্জামান ওহিদসহ বিভিন্ন উপজেলা থেকে আগত হাফেজ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে হাফেজ, আলেম, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন। আলোচনা শেষে সকল শহীদ ও নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়।  সমাজে শান্তি, ন্যায়বিচার ও মানবতা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।