Nabadhara
ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় নাশকতা মামলায় সোহেল শেখ গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি
অক্টোবর ৩১, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদায় বিস্ফোরণ, ভাঙচুর, মারধর ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় সোহেল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তারের পর শনিবার (৩১ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সোহেল শেখ উপজেলার মাটিয়াকুল এলাকার মৃত কাবুল শেখের ছেলে। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সাচিয়াদাহ ও পাতলা বাজার এলাকায় বিস্ফোরণ, ভাঙচুর, মারধর ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের বিষয়েও খোঁজখবর নেওয়া হয়েছে। তবে অভিযানে কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, ২০১৯ সালে সোহেলের বাড়ি থেকে ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনায় দায়ের করা মামলায় তিনি কারাগারেও ছিলেন বলে তাঁদের দাবি।

তেরখাদা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু বলেন, ৫ আগস্টের পর সোহেল শেখ বিএনপির পরিচয় ব্যবহার করে সাচিয়াদাহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করেন। তাঁর বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের লোকজনসহ সাধারণ মানুষকে হয়রানি ও ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলেও সোহেল শেখ ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সরকার পতনের পর বিএনপির নেতা পরিচয়ে এলাকায় জুয়ার আসর পরিচালনা এবং বিভিন্ন সালিশ-বিচারকে কেন্দ্র করে সাধারণ মানুষকে হয়রানি করেছেন বলেও অভিযোগ তাঁদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।