Nabadhara
ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় আন্তঃজেলা ডা’কাত দলের নয় সদস্য আ’টক

Link Copied!

এস এম শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার,নড়াইল

নড়াইলের লোহাগড়ায় ডাকাতির প্রস্তুতির সময় পুলিশ কনস্টেবল এবং চাকরিচ্যুত সেনা ও নৌ সদস্য সহ আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্য কে গ্রেফতার করেছে লোহাগড়া পুলিশ।

এসময় তাদের ব্যবহৃত ৭ টি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। শনিবার (২আগস্ট) রাতে উপজেলার আলা উদ্দীন মুন্সির মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,সাতক্ষীরার সদও উপজেলার কটিয়া ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্য ও ঝিনাইদহ কালীগঞ্জের আব্দুল মালেকের ছেলে ইজাজ আহম্মেদ(৩৩) নড়াইল লোহাগড়ার চাকুরিচ্যুত নৌ বাহিনী সদস্য ও কাজী দিদারুল আলমের ছেলে অমিত কাজী (২৮) এবং যশোরের ঝিকরগাছার চাকুরিচ্যূত সেনাবাহিনী সদস্য ও মোসলেম আলীর ছেলে হাফিজুর রহমান(৩৩)। এছাড়াও অন্যান্য অভিযুক্তরা হলেন, নড়াইল লোহাগড়ার আসাদ মোল্যার ছেলে তনু মোল্যা(৩৩), যশোরের ঝিকরগাছার শহিদুল ইসলামের ছেলে শামীম রেজা(২৩) ও একই ইপজেলার জিয়াউর রহমানের ছেলে শাওন রহমান (২৮), গোপালগঞ্জ কাশিয়ানির ফিরোজ হোসেনের ছেলে আল আমিন (৩২) ও কালা মিয়া শেখের ছেলে মোখলেস শেখ(৪০) এবং ঝিনাইদহ কালীগঞ্জের ওলিয়ার রহমানের মাসুদ রানা(৩০ )

পুলিশ সুত্রে জানা গেছে,শনিবার দিবাগত রাত ৩ টার দিকে তাদের টহল চলাকালীন উপজেলার আলা মুন্সির মোড় এলাকায় একটি সংঘবদ্ধ দল নজরে আসে। তাদের জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হয় পুলিশের। এসময় তাদের ব্যাগে তল্লাশি করে ব্যবহৃত তিনটি মোটরসাইকেলের খোলা নাম্বার প্লেট, একটি পুলিশের কোটি, রড, হাতুড়ি, দাসহ বেশ কিছু সরঞ্জাম পায় পুলিশ। পরে ঘটনাস্থলেই আরও একটি হাতকড়াসহ পেপার কাটার ও তাদের ব্যবহৃত ৭ টি দ্রæত গতির মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাদের জিজ্ঞাবাদ করে ও পুলিশের সার্ভার পর্যালোচনায় অমিত কাজী, শামীম রেজা, আল আমিন ও মোকলেস এর রিরুদ্ধে একাধিক ডাকাতি, দস্যুতা, অস্ত্র, মাদকসহ স্পর্শকাতর মামলার সন্ধান পায় পুলিশ।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম রোববার (৩আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতির প্রস্তুতি কালে অভিযুক্তদের তথ্য প্রমাণের ভিত্তিতে হাতেনাতে আটক করা হয়। তবে মোখলেস ও আল আমিনের বিরুদ্ধে ৪ টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। অভিযুক্তদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।