ধামরাই (ঢাকা ) প্রতিনিধি,মিলন সিদ্দিকী
সুয়াপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেনকে গতকাল (শনিবার) রাত ২টার দিকে পুলিশ আটক করেছে।
তিনি ইউনিয়নের ৪নং ওয়ার্ড গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় মুক্তার আব্দুল খালেকের ছেলে। পেশায় তিনি মুক্তারি করতেন।
ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান , সোয়াপুর এলাকা থেকে মোহাম্মদ মোশারফ হোসেনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার করে তাকে আদালতের প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা বিষয়টির সঠিক তদন্ত ও তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

