Nabadhara
ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্বামীর সামনে স্ত্রীকে গণধ*র্ষণ গ্রে’ফতার পাঁচ

Link Copied!

কুষ্টিয়া জেলা প্রতিনিধি,মোঃ রাশিদুজ্জামান রাশেদ

কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের পাশে ঘটনাটি ঘটেছে।

আটকেরা হলেন, ভেড়ামারা উপজেলার মসলেমপুর এলাকার মৃত মোজাম্মেল প্রামাণিকের ছেলে কালু প্রামাণিক (৪৬), উপজেলা ষোল দাগ এলাকার মোজাম্মেল শেখের ছেলে মুর্শিদ শেখ (৪৫), মৃত আকছেদ মন্ডল ছেলে টিটু মন্ডল ওরফে টিপু (৪২), মৃত নবীর মন্ডলের ছেলে এজাজুল (৪২), মৃত হাবিবুল সরদারের ছেলে রুবেল আলী (২৪)।

 

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গেল রাত সাড়ে ১০টায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকায় ভুক্তভোগী বাড়িতে ফেরার পথে কয়েকজন যুবক তাদের গতিরোধ করে পার্শ্ববর্তী একটি লিচু বাগানে নিয়ে গিয়ে তার স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের পর পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে থানা হেফাজতে নেয় এবং অভিযুক্তদের ধরতে তাৎক্ষণিক অভিযান চালায়। অভিযানে পাঁচজনকে আটক করে পুলিশ।

ভেড়ামারা থানার ভারপ্র (ওসি) আব্দুর রব তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।