Nabadhara
ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শৈলকূপায় সাপে কাটা রোগীদের জন্য রোটেক্স ফাউন্ডেশনের এন্টিভেনম উপহার

মফিজুল ইসলাম, ঝিনাইদহ
আগস্ট ৩, ২০২৫ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মফিজুল ইসলাম, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় সাপে কাটা রোগীদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে রোটেক্স ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০টি ভায়াল এন্টিভেনম হস্তান্তর করা হয়েছে।

 

রোববার (৩ আগস্ট) দুপুরে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসব এন্টিভেনম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রাশেদ আল মামুনের হাতে তুলে দেন আয়োজকরা।

 

স্থানীয় মানবিক সংগঠন “শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্টি”-এর মাধ্যমে এন্টিভেনমগুলো সরবরাহ করা হয়। এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেন মোহাম্মদ রোকনুজ্জামান।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, “শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্টি”-এর এডমিন ও প্রতিষ্ঠাতা পরিচালক সাকিবুল ইসলাম সজীব, প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নুরুজ্জামান কোয়েল, মোহাম্মদ খায়রুল ইসলাম, মোঃ ইমরান হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “সাপে কাটার পর প্রাথমিক চিকিৎসা হিসেবে দ্রুত এন্টিভেনম সরবরাহ নিশ্চিত হলে মৃত্যুর হার অনেকাংশে কমানো সম্ভব। এই উদ্যোগ স্থানীয় জনগণের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

তারা আরও বলেন, “ঝাড়ফুঁকের মতো কুসংস্কারে না গিয়ে সবাইকে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার আহ্বান জানাই। সময়মতো চিকিৎসা নিলে সাপে কাটা রোগীর প্রাণ বাঁচানো সম্ভব।”

 

রোটেক্স ফাউন্ডেশন ও শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্টি দীর্ঘদিন ধরেই মানবিক ও স্বাস্থ্য-সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।