Nabadhara
ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জুলাই গণঅভ্যুত্থান দিবসে একদিনের জন্য বন্ধ থাকবে বেনাপোল বন্দরের পণ্য চলাচল

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
আগস্ট ৪, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকারি ছুটির কারণে আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম একদিনের জন্য সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে, ফলে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “সরকারি ছুটির কারণে মঙ্গলবার দিনভর বন্দরের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ৬ আগস্ট (বুধবার) থেকে বন্দর কার্যক্রম পুনরায় চালু হবে।”

বেনাপোল স্থলবন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক মামুন কবীর তরফদার জানান, “ছুটির দিনে বন্দর এলাকায় পণ্য খালাসসহ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে, তবে ভারতীয় খালি ট্রাকগুলো বন্দর এলাকা ত্যাগ করতে পারবে।”

এদিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, “বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে। ফলে যাত্রীরা পাসপোর্ট দেখিয়ে স্বাভাবিকভাবে পারাপার করতে পারবেন।”

প্রসঙ্গত, প্রতিদিন বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে প্রায় ৪০০ থেকে ৪৫০টি ভারতীয় ট্রাক বিভিন্ন পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং ১৫০ থেকে ২০০টি ট্রাক বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। এই বাণিজ্য থেকে সরকার প্রতিদিন গড়ে প্রায় ৪০ কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।