Nabadhara
ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি
আগস্ট ৪, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদ উল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নারায়ণ চন্দ্র দেব, একাডেমিক সুপারভাইজার রোকসানা পারভিন, শিক্ষক প্রতিনিধি মো. মিজানুর রহমান এবং সমাজসেবক এম. নবীর হোসেনসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। এর আওতায় মাধবপুর উপজেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু-কিশোরকে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কেন্দ্রে টিকা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, “এই টিকাদান কার্যক্রম সফল করতে শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং গণমাধ্যমকর্মীদের একসঙ্গে কাজ করতে হবে। গুজব বা ভুল তথ্য রোধে সচেতনতা জরুরি।”

সভায় অংশগ্রহণকারীরা ক্যাম্পেইন বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং জনসচেতনতা বৃদ্ধিতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্রচারমাধ্যম ব্যবহার করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।