জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে আশাশুনি উপজেলা জামায়াত কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে এক সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল।
সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল হক।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, মাওলানা আবু বক্কর ছিদ্দিক, উপজেলা জামায়াতের প্রতিষ্ঠাতা আমীর ডা. নূরুল আমিন, মৌলভী আব্দুল লতিফ কলেজের প্রভাষক বিপ্লব কুমার মন্ডল, ও নায়েবে আমীর মাওলানা নূরুল আফছার মোর্তাজা।
বক্তারা বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এ দেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। সেই আন্দোলনের চেতনায় আমাদের রাজনীতি ও সমাজ পরিবর্তনের সংগ্রাম চলমান থাকবে।”
তারা সকল ষড়যন্ত্র প্রতিহত করে ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

