শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ‘৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় দিবস’ উপলক্ষে বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশাল বিজয় র্যালি করেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় চিতলমারী উপজেলার পুরাতন স্টিল ব্রিজ এলাকা থেকে বিজয় র্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাঠে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় দুই হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান।
এছাড়া আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট প্রকৌশলী মাসুদ রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, মো. শফিকুল ইসলাম বাবু প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, সাবেক যুগ্ম আহ্বায়ক শিপন মুন্সী ও যুবদল নেতা হায়দার হাসান গাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

