Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকীতে শার্শায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
আগস্ট ৫, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে যশোরের শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে শার্শা উপজেলা বিএনপির কার্যালয় নাভারণ থেকে শুরু হয়ে সাতক্ষীরা মোড় পর্যন্ত র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাতক্ষীরা মোড়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি ও শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু।

 

বক্তারা বলেন, “২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের এক সাহসী সূচনা। শহীদের রক্তে রঞ্জিত সেই দিনটি আমাদের জাতীয় ইতিহাসে নতুন অধ্যায় লিখেছে।” তাঁরা অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান এবং রাজপথে গণআন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেন।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমাদুল হক ইমদা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা, ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খানসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

র‍্যালি ও সভাকে ঘিরে পুরো নাভারণ এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা সরকারের বিরুদ্ধে চলমান দমন-পীড়নের নিন্দা জানিয়ে সর্বস্তরের নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।