Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় গাঁ/জা সেবনের দায়ে চারজনকে ১৪ দিনের কা/রাদণ্ড

অশোক মুখার্জী, কলাপাড়া প্রতিনিধি
আগস্ট ৫, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

অশোক মুখার্জী, কলাপাড়া প্রতিনিধি

 

পটুয়াখালীর কুয়াকাটায় প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে চার ব্যক্তিকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক এ রায় প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারা অনুযায়ী এ দণ্ডাদেশ দেওয়া হয়।

 

স্থানীয় সূত্র জানায়, কুয়াকাটার তুলাতলী বাসস্ট্যান্ড এলাকায় গাঁজা সেবনের সময় চার ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. হেলাল চাপরাশি, সোনাই মোল্লা (৪২), মো. তুফান (২৬) ও মো. শহিদুল হাওলাদার (৫০)। তারা সবাই মহিপুর থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

 

দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত আদেশ দিয়েছে।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, “মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। গাঁজা সেবনের দায়ে আটককৃত ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।