Nabadhara
ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় মাহাবুর আলী খানের ৪১তম মৃ’ত্যুবার্ষিকী

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
আগস্ট ৬, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল মাহাবুর আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (৬ আগস্ট) খুলনার তেরখদায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজিত হয় যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের উদ্যোগে।

উপজেলার বারাসাত ইউনিয়ন পরিষদ সংলগ্ন আল-মুহিত হিফজখানা এতিমখানা ও নূরানী মাদ্রাসায় এই খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ নাহিদুল ইসলাম। হিফজখানা এতিমখানার ছাত্ররা খতমে কোরআন সম্পন্ন করেন। এছাড়াও, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় নেতা খান মোস্তাক আহমেদ, রবিউল ইসলাম লাখু, লালিম শেখ, সরদার জিয়ার রহমান, গোলজার আলম, দেলোয়ার হোসেন, আরিফ শেখ, বাহার মোল্লাসহ বিভিন্ন ধর্মপ্রাণ মুসল্লি।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের শান্তি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। পারভেজ মল্লিক বলেন, “সাবেক নৌবাহিনী প্রধান ও মন্ত্রী হিসেবে মাহাবুর আলী খানের অবদান দেশের জন্য স্মরণীয়, তার রূহের শান্তি কামনা করা আমাদের কর্তব্য।”

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।