Nabadhara
ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় বিএনপির সাধারণ সম্পাদকসহ ৭ নেতার বিরুদ্ধে মামলা

Link Copied!

এস এম শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের কালিয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ এবং পৌর ছাত্রদলের আহবায়ক মেকাইল ওরফে ধলু শেখসহ সাত জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মালামাল লুটপাট করে নেওয়ার অভিযোগে কালিয়া থানায় মঙ্গলবার (৫আগস্ট)রাতে রহিমা খানম নামে এক নারী মামলাটি দায়ের করেন।

মামলা নং-৩, তারিখ ০৫/০৮/২০২৫ইং। মামলার অন্য আসামীরা হলেন, বিএনপি নেতা ইনামুল শেখ ওরফে কালু, গোলাম রসুল মান্দার শেখ, মিরাজুল ইসলাম শেখ, ইমরান শেখ, সাদ্দাম শেখ ।

মামলা সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার ছোট কালিয়া গ্রামের আকিজ শেখ দীর্ঘ দিন ধরে কালিয়া পৌরসভার ছোট কালিয়া মোড়ে রড সিমেন্টের ব্যবসা করেন। বাদীর স্বামী আকিজ শেখ বিদেশে যাওয়ার পর গত ১০ই আগস্ট ২০২৪ সালে আসামীরা দোকানে এসে বাদীর দেবর লিকু শেখের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় আসামীরা আবার গত ২ মার্চ ২০২৫ সালে পূনরায় দোকানে এসে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় বাদীর দেবর কে তারা দোকানের মধ্যে কিল ঘুসি মারতে থাকে এবং দোকান থেকে রড, সিমেন্ট ও নগদ টাকাসহ ১২ লাখ ২৪ হাজার টাকা মালামাল লুট করে নিয়ে যায়।

কালিয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এবং এ মামলার আসামী সেলিম রেজা ইউসুফ বুধবার বিকালে জানান এ মামলাটি মিথ্যা ও বানোয়াট এর সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই।কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বুধবার বিকালে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, কালিয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ বিরুদ্বে রহিমা খানম নামে এক নারী চাঁদাবাজির মামলা করেছে। তবে আসামীদের আটকের জন্য অভিযান চলছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।