হবিগঞ্জ প্রতিনিধি
মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সভা শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় জগদীশপুর যোগেশচন্দ্র হাইস্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও সৈয়দ সঈদ উদ্দীন হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। সাধারণ সম্পাদক ও আন্দিউড়া উম্মেতুন্নেসা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফখরুজ্জামান সভা পরিচালনা করেন।
সভায় বক্তব্য রাখেন,ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ, যোগেশচন্দ্র হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল্লাহ ভূইয়া, প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উদয় শংকর দত্ত, অপরূপা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বাহার, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল উদ্দিন লস্কর, ডাঃ জরিফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, সমিতির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন, গঠনতন্ত্র সংশোধন, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ এবং ভবিষ্যতে ফলাফল উন্নয়নে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

