Nabadhara
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ধর্মীয় আচার-অনুষ্ঠানে জন্মাষ্টমী পালিত

Link Copied!

এস এম শরিফুল ইসলামস্টাফ রিপোর্টার , নড়াইল

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব নড়াইলের লোহাগড়ায় পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় লক্ষ্মীপাশা শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়।

জন্মাষ্টমী উদযাপন পর্ষদের আহ্বায়ক তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব রূপক মুখার্জির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, লোহাগড়া সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র।

এ সময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল জেলা শাখার আহ্বায়ক মিলন ঘোষ, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ তেলায়েত হোসেন বাবু, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের লোহাগড়া উপজেলা শাখার সভাপতি রতন চক্রবর্তী, লোহাগড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক খোকন কুন্ডু, সদস্য সচিব প্রদীপ চৌধুরীসহ প্রমুখ।

পরে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।