Nabadhara
ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ভুয়া সাংবাদিককে সম্মাননা প্রদানে সাংবাদিকদের ক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলার এজাহারভুক্ত আসামি শেখ ফয়েজ আহমেদ ও জিটিভির ভুয়া স্টাফ রিপোর্টার পরিচয়দানকারী ইমরান হোসাইনকে ‘সাহসী সাংবাদিক’ সম্মাননা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ফরিদপুরের কর্মরত সাংবাদিকরা।

 

রোববার (১৭ আগস্ট) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা ও উপজেলার সাংবাদিকরা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

 

মানববন্ধনে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, সাংবাদিক হাসানউজ্জামান, পান্না বালা, মাসুদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

 

বক্তারা বলেন, শেখ ফয়েজ আহমেদ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ফরিদপুর জেলা সভাপতি এবং জুলাই আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে হামলা মামলার আসামি। এমন একজন ব্যক্তিকে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কীভাবে সম্মাননা দেয় তা বোধগম্য নয়।

 

এছাড়া বক্তারা জিটিভির ভুয়া স্টাফ রিপোর্টার পরিচয় দিয়ে দৈনিক নিরপেক্ষ পত্রিকার চরভদ্রাসন উপজেলা প্রতিনিধিত্বকারী ইমরান হোসাইনের দেওয়া ভুয়া তথ্যের ভিত্তিতে পাওয়া সম্মাননা বাতিলের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।