সিফাত আহমেদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে পৌর এলাকার দাসপাড়া থেকে অর্প (২২) নামের এক যুবককে আধা কেজি গাঁজাসহ আটক করা হয়।
এরপর রোববার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে কুলিয়ারচর বাজারের রাজ সিনেমা হল সংলগ্ন ঘাট থেকে স্থানীয় জনতার সহায়তায় বাজিতপুরের নোয়াপাড়া এলাকার খোকন মিয়া (৫৪) কে ২ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ।
কুলিয়ারচর থানার এসআই রিপন চন্দ্র দাস জানান, গতকাল থানায় আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন পিপিএম মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছিলেন। তারই অংশ হিসেবে এ সাফল্য এসেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং রোববার সকালের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

