অশোক মুখার্জি, কলাপাড়া প্রতিনিধি
কুয়াকাটার লেবু চর সংলগ্ন সাগরে এক জেলের জালে ২২ কেজি ওজনের কোরাল মাছ ধরা পড়েছে। আল আমিন খান নামে এক জেল বেলা ১১টায় মাছটি কুয়াকাটায় নিয়ে আসেন। মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
খলিল নামের এক মাছ ব্যবসায়ী মাছটি ১,৫৫০ টাকা কেজি দরে কিনে নেন, যার মোট মূল্য দাঁড়ায় ৩৩,৭৯০ টাকা। আল আমিন খান কুয়াকাটার লেবু চর সাগরের উপরিভাগে ভাসমান অবস্থায় মাছটি দেখতে পান এবং তাৎক্ষণিক দুই দফা জাল ফেলে মাছটি শিকার করেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, “এত বড় সাইজের কোরাল মাছ সাধারণত জেলেদের জালে ধরা পড়ে না। আশা করা যায়, এখন ছেলেদের জালে এর চেয়েও বড় সাইজের বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়বে।”
কুয়াকাটা সমুদ্রসৈকতে মাছ ধরা ও পর্যটকদের আগ্রহের কারণে এলাকার মৎস্য শিল্পে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

