মো সাদ্দাম হোসেন, সিলেট প্রতিনিধি
সিলেট মহানগরীর আম্বরখানায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা ।
আজ রবিবার বিকেলে তিনি এ পুলিশ বক্স উদ্ধোধন করেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ পুলিশকে ৫ই আগস্টের পরবর্তী সময়ে একটি ট্রমাটাইজ অবস্থার মধ্য দিয়ে কাজ করতে হয়েছে। ট্রাফিকে যারা ডিউটি করেন, তাদেরকে ওয়াশরুম সুবিধাসহ রেস্ট ও কর্মপরিবেশ দেওয়ার জন্য মূলত আজকে আম্বরখানায় একটি ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে।
ট্রাফিক পুলিশ রৌদ্র ও বৃষ্টির মধ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু তাদের যখন ওয়াশরুমের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তারা সমস্যার সম্মুখীন হন। সেই প্রেক্ষাপটে বিভিন্ন পয়েন্টে একটি করে পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে । তাহলে যারা ডিউটি করবে, তারা অন্তত কষ্ট হলেও রিফ্রেশমেন্টের জন্য একটি জায়গা পাবেন। এ সময় তিনি সাংবাদিকবৃন্দ, সিলেট সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন

