Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে মা/দকবিরোধী সেমিনার ও মৎস্য সপ্তাহ পালিত

Link Copied!

সিফাত আহমেদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় একই দিনে তিনটি ইউনিয়নে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে এবং উপজেলা পরিষদে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট ২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত ফরিদপুর, ছয়সূতী ও উছমানপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই সেমিনারগুলো আয়োজন করা হয়।

ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মো. ইকবাল হোসেন এবং উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লিটন মিয়া নিজ নিজ সেমিনারে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস.এম. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন এবং কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন পিপিএম।

বক্তারা বলেন, মাদক শুধু একজনকে নয়, বরং তার পরিবার, সমাজ ও দেশকেও ধ্বংস করে। তাই তরুণ প্রজন্মকে মাদকের প্রভাব থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সেমিনারে প্রজেক্টরের মাধ্যমে মানবদেহে মাদকের ক্ষতিকর প্রভাব এবং পারিবারিক ও সামাজিক ক্ষতির বিষয়গুলো উপস্থাপন করা হয়। এছাড়া মাদকবিরোধী সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়।

একই দিনে উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা মাছচাষ ও মৎস্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এই আয়োজনের মাধ্যমে কুলিয়ারচরে একদিনেই মাদকবিরোধী সচেতনতা ও মৎস্য সপ্তাহ উদযাপন সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।