শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, মসলা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) ভোররাতে উপজেলার বাবেলাকোনা ও চান্দাপাড়া গ্রামে এ অভিযান চালায় কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির দুটি পৃথক টহল দল।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ২ শত ৮০ পিস পন্ডস ফেস ওয়াশ, ১টি ডিসকভার মোটরসাইকেল, ২ শত ৪০ কেজি জিরা, ২ হাজার ভারতীয় জিলেট গার্ড, ১০ হাজার ৮ শত পিস জিলেট গার্ড কার্টিজ এবং ১২ শত স্কিন সাইন ক্রিম জব্দ করা হয়।
কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিক জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বাবেলাকোনা ও ভোররাত সাড়ে ৪টার দিকে চান্দাপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

