সিফাত আহমেদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়ন পরিষদে গর্ভবতী নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্য এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে আয়োজিত এই সেমিনারে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা ৭০ জন গর্ভবতী নারী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, জুনিয়র কনসালটেন্ট (গাইনি এন্ড অবস্) ডা. ফাহমিদা আক্তার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা। এছাড়াও ইউনিয়নের চারটি কমিউনিটি ক্লিনিকের প্রশিক্ষিত সেবা প্রদানকারীরাও (সি.এস.সি.পি) অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, সালুয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম বকুল, সাংগঠনিক সম্পাদক মো. সাদেকুর রহমান, বীর কাশিমনগর এফ.ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল করিম, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো. মাইন উদ্দিন, মো. নাঈমুজ্জামান নাঈম ও মো. লোকমান হোসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের সদস্য মীর মো. সৈয়দ আলী।
সেমিনারে গর্ভবতী নারীদের স্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। বিশেষ করে গর্ভকালীন সঠিক খাদ্যাভ্যাস, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, প্রসব-পূর্ব প্রস্তুতি এবং শিশুর জন্মের পর স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয়।

