Nabadhara
ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় প্রাইভেটকার ভর্তি ফেনসিডিল ও উইনসিরেক্সসহ চালক আটক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা
আগস্ট ২০, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা জেলা সংবাদদাতা

সাতক্ষীরার পাটকেলঘাটায় প্রাইভেটকারে করে মাদক পাচারের সময় ফেনসিডিল ও উইনসিরেক্সসহ এক চালককে আটক করেছে র‍্যাব-৬। বুধবার (২০ আগস্ট) দুপুরে পাটকেলঘাটা বাজারের কপোতাক্ষ হোটেল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মেহেদী হাসান তুহিন। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার চিনেডাঙা গ্রামের বাবর আলী সরদারের ছেলে।

র‍্যাব-৬ এর পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে তার ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৪-১৪২৬) তল্লাশি করে ২৫১ বোতল ফেনসিডিল ও ২৫১ বোতল উইনসিরেক্স উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃত চালক ও জব্দকৃত মাদকদ্রব্যসহ প্রাইভেটকারটি পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।