Nabadhara
ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে আটক ২

 আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আগস্ট ২০, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

 আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে তাৎক্ষণিক সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চাহাটি গ্রামের টিটোল মল্লিক (৩৭) এবং কঠুরাকান্দি গ্রামের মেহেদী হাসান (২৬)। অভিযানের পর আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা অপরাধ স্বীকার করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) একে এম রাহানুর রহমান টিটোল মল্লিককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা দেন। অনাদায়ে তাকে আরও দুই মাস কারাদণ্ড ভোগ করতে হবে। অপরদিকে, মেহেদী হাসানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা অনাদায়ে এক মাসের কারাদণ্ডে রূপান্তরিত হবে।

বিচারক একে এম রাহানুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান একটি চলমান প্রক্রিয়া। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা বদ্ধপরিকর। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।