আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে এ উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. এম এ আজিজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম আলামিন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী শেখ এবং সদস্য সচিব ওবায়দুর রহমান।
এসময় আরও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হেমায়েত হোসেন, নাহিদুল ইসলাম, লিটন বিশ্বাস এবং সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন লস্কর, সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাবেক আহ্বায়ক মো. নজরুল ইসলাম, সাবেক সভাপতি কামরুজ্জামান দাউদ, শ্রমিক দলের সভাপতি এসএম মাহমুদুল হাসান ইয়াদ, পৌর শ্রমিক দলের সভাপতি কায়েম শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চলমান আন্দোলন আরও বেগবান করতে হবে। স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

