Nabadhara
ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

ব্রিতে এসডিসিটিআর প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আগস্ট ২০, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে ‘‘ডেভেলপমেন্ট অফ শর্ট-ডিউরেশন কোল্ড-টলারেন্ট রাইস ভ্যারাইটিজ ফর হাওড় এরিয়াস্ অফ বাংলাদেশ (এসডিসিটিআর)’’ শীর্ষক প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২০ আগস্ট) ব্রির ট্রেনিং কমপ্লেক্সের ভিআইপি কনফারেন্স রুমে আয়োজিত এ কর্মশালা যৌথভাবে আয়োজন করে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ)।

 

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। সভাপতিত্ব করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেজিএফ-এর নির্বাহী পরিচালক ড. নাথুরাম সরকার, ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম এবং কেজিএফ-এর পরিচালক (ক্রপস অ্যান্ড ন্যাচারাল রিসোর্স) ড. মো. আক্কাস আলী। সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন ইরি-বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. হোমনাথ ভান্ডারী।

 

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইরির প্রজেক্ট লিড ও রাইস ব্রিডার ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রজেক্ট লিড (ব্রি অংশ) ড. পার্থ সারথী বিশ্বাস। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।