Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে কচুরলতা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শারমিন সুলতানা, নরসিংদী
আগস্ট ২১, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

শারমিন সুলতানা, নরসিংদী

নরসিংদীর ঘোড়াশালে কচুরলতা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল মিয়া (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে শীতলক্ষ্যা নদীর চরপাড়ায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, চরপাড়ার বাসিন্দা বাবুল মিয়া সকালে বাড়ি থেকে বের হয়ে নদীর চরে কচুরলতা তুলতে যান। এসময় কাঁদাপানিতে পড়ে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

 

পরে এক নারী ছাগল চরাতে গিয়ে একই তারে বিদ্যুতায়িত হয়ে আহত হন। তার ডাক-চিৎকারে স্থানীয়রা দ্রুত পল্লীবিদ্যুৎ অফিসে খবর দিলে তারা এসে সংযোগ বিচ্ছিন্ন করে। এতে প্রাণে বেঁচে যান ওই নারী ও ছাগলটি।

 

খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইউসুফ আলী ঘটনাস্থলে পৌঁছে বাবুল মিয়ার মরদেহ উদ্ধার করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঝড় বা বাতাসে তার ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।