Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে খেলাফত মজলিসের উদ্যোগে প্রশিক্ষণ সভা

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
আগস্ট ২১, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ খেলাফত মজলিস হালুয়াঘাট উপজেলা শাখার উদ্যোগে অগ্রসর সদস্যদের নিয়ে অগ্রযাত্রা কনভেনশনে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ-২ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা তাজুল ইসলাম আকন্দের সভাপতিত্বে এবং সহসভাপতি মাওলানা আব্দুর রশীদ মাহমুদীর সঞ্চালনায় প্রশিক্ষণ সভা শুরু হয়।

সভার প্রথম পর্ব শেষে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের নিয়ে এক বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ সরকারি কলেজ গেট থেকে শুরু হয়ে হালুয়াঘাট উত্তর বাজার শহীদ মিনার পর্যন্ত যায়। পরে সেখান থেকে ফিরে হালুয়াঘাট ডিএস মাদরাসা মসজিদে এসে শেষ হয়। যুহরের নামাজ আদায় শেষে অগ্রযাত্রা কনভেনশনের দ্বিতীয় পর্ব শুরু হয়। এ সময় বক্তারা সংগঠনের আদর্শ বাস্তবায়নে আত্মত্যাগ, সুষ্ঠু সাংগঠনিক কাঠামো এবং জনগণের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অগ্রসর সদস্যদের দ্বীনি দায়িত্ব, সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার উপায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ময়মনসিংহ পূর্ব জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম রহমানী, জেলা পূর্ব প্রশিক্ষণ সম্পাদক মুফতী এনামুল হক প্রমুখ।

সবশেষে হেদায়াতি বক্তব্য রাখেন ও দোয়া পরিচালনা করেন জামিয়া হুসাইনিয়া দারুল উলূম মাঝিয়াইল মাদ্রাসার মুহতামিম মাওলানা নূর হুসাইন।

এর আগে আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর শাখার সহসভাপতি মাওলানা রফিজ উদ্দিন রাকিব আকন্দ, ময়মনসিংহ পূর্ব জেলা শাখার সহসভাপতি ও ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতী আজিমুদ্দীন শাহ জামালী, মাওলানা হুসাইন আহমদ, মুফতী আনোয়ারুল ইসলাম, জেলা পূর্ব সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুর রহমান, হালুয়াঘাট উপজেলা শাখার সহসভাপতি মাওলানা নজরুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা রঈস উদ্দিন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা ফরিদ আহমাদ, ধোবাউড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা বাসির উদ্দিন, জেলা কমিটির সদস্য মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা মুকাররম হুসাইন, মাওলানা তাজুল ইসলাম বাশার, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও হালুয়াঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।