Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালায় হেফাজতে ইসলামের নতুন আংশিক কমিটি

Link Copied!

কাওসার হোসেন মামুন,দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় ও অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর দীঘিনালা উপজেলা শাখার নতুন আংশিক কমিটি গঠিত হয়েছে।

২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার সকালে উপজেলার বেলছড়ি মাদ্রাসার হলরুমে কাউন্সিল অধিবেশন শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন কাউন্সিল বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা ইলিয়াস। সঞ্চালনায় ছিলেন মাওলানা হামিদুল্লাহ নোমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা ক্বারি ওসমান গনী। এছাড়াও জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি শামিম হোসাইন ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জামালুল হাসান এবং অর্থ সম্পাদক মাওলানা ক্বারি নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।

আলোচনা ও পরামর্শ শেষে সর্বসম্মতিক্রমে মাওলানা ইলিয়াসকে সভাপতি, মাওলানা হামিদুল্লাহ নোমানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা রুহুল আমিনকে সাংগঠনিক সম্পাদক করে দীঘিনালা উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।