Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় জেলখানাঘাটে ফেরি-ট্রলারের সং/ঘর্ষে এক যুবক নি’খোঁজ, উ’দ্ধার অ’ভিযান চলছে

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনার জেলখানা ঘাটে ফেরি ও ট্রলারের সংঘর্ষে মো. আকাশ (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আকাশ খুলনার রুপসা উপজেলার সেনেরবাজার এলাকার বাসিন্দা। হাবিব অপটিক্যালসে কাজ শেষে ট্রলারে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় তিনি নিখোঁজ হন। ১২ ঘণ্টার বেশি সময় পার হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

রাতভর উদ্ধার অভিযান ঘটনার পর ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, রাত সাড়ে ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত ডুবুরিদের অভিযান চালানো হয়। সকাল ৭টা থেকে ফের অভিযান শুরু হলেও দুপুর পর্যন্ত তাকে পাওয়া যায়নি।

মোংলা কোস্টগার্ড স্টেশনের পেটি অফিসার নাজমুল ইসলাম বলেন, নদীর তীব্র স্রোত ও কম আলোতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

আকাশের একভাই এক বোনের মধ্যে আকাশ বড়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন তিনি। তার স্ত্রী সন্তানসম্ভবা। প্রতিবেশী রুপালী খাতুন বলেন, রাতভর অপেক্ষা করেও কোনো খবর নেই। তার স্ত্রী শুধু কাঁদছেন—আমার সন্তানের মুখ আর দেখতে পারবে না আকাশ?’

ঘাটে অনিয়ম ও ক্ষোভ,স্থানীয়রা জানান, ঘাটে দীর্ঘদিন ধরেই শৃঙ্খলার অভাব রয়েছে। মাঝিরা নিয়মকানুন মানেন না, অতিরিক্ত যাত্রী তোলেন।

তেরখাদা উপজেলার ব্যবসায়ী কামরুল শেখ বলেন,২৫ জনের ট্রলারে ৪০ জন তোলা হয়। সতর্ক সংকেত থাকা সত্ত্বেও তারা যাত্রী তুলছিল। দুর্ঘটনাটা সময়ের ব্যাপার ছিল মাত্র।

যাত্রী রহিমা বেগম অভিযোগ করে বলেন, নিরাপত্তা নেই, গাইডলাইন নেই। মাঝিরা নিজের মতো চলে, যাত্রীদের কেউ গুরুত্ব দেয় না।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনা ঘটলেই প্রশাসনের তৎপরতা দেখা যায়, কিছুদিন পর আবার সব আগের মতো হয়ে যায়। তারা মাঝিদের প্রশিক্ষণ ও কঠোর নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।