Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়ায় করতোয়া নদীতে অবৈধ ড্রেজার বিরোধী অভিযান, ৫টি ড্রেজার মেশিন জব্দ

মো. এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মো. এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গণাগছ এলাকায় করতোয়া নদীতে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু। অভিযানে পরিবেশ ধ্বংসকারী ৫টি মোডিফাইড ড্রেজার মেশিন, ৪টি পাম্প এবং আনুমানিক ৩২০ ফিট পাইপসহ বিভিন্ন আনুষঙ্গিক সামগ্রী জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া মডেল থানার পুলিশ সদস্য, ভজনপুর বিজিবি ক্যাম্প এবং গ্রামপুলিশের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৫ আগস্টের পর থেকে হঠাৎ করেই কিছু প্রভাবশালী অসাধু পাথর ও বালু ব্যবসায়ী অবৈধভাবে ড্রেজার মেশিন চালিয়ে পাথর উত্তোলন শুরু করে। প্রশাসনের একাধিক অভিযানের পরও তারা আইনকে অগ্রাহ্য করে কার্যক্রম অব্যাহত রাখে, যা পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে।

অভিযান চলাকালে স্থানীয় জনগণকে অবৈধ ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয় এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ করা হয়। অভিযানে সংশ্লিষ্ট ড্রেজার মেশিন মালিকেরা অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, “ড্রেজার বিরোধী অভিযান চলমান থাকবে। যেই হোক, ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে পাথর উত্তোলন করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।