Nabadhara
ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় এক ইলিশ বিক্রি ৬ হাজার টাকায়

অশোক মুখার্জি, কলাপাড়া প্রতিনিধি 
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

অশোক মুখার্জি, কলাপাড়া প্রতিনিধি 

পটুয়াখালীর মহিপুরে জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে মহিপুর মনোয়ারা মৎস্য আড়তে মাছটি বিক্রি হয় ৬ হাজার ৯০ টাকায়। কেজি প্রতি দাম দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৯০০ টাকা।

 

জানা গেছে, গত সোমবার (১ সেপ্টেম্বর) বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলে দেলোয়ার মাঝির এফবি মা ট্রলারে অন্যান্য মাছের সঙ্গে এই বিশাল ইলিশটি ধরা পড়ে। মাছটি মহিপুর আড়তে আনা হলে স্থানীয় জনতা ভিড় জমায়।

 

মাছটির ক্রেতা ছগির আকন বলেন, “সকালে জেলে দেলোয়ার মাঝি মাছটি আড়তে আনলে আমি এক লাখ ১৬ হাজার টাকা মণ দরে ৬ হাজার ৯০ টাকায় এটি কিনি। এত বড় ইলিশ খুব বেশি পাওয়া যায় না।”

 

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “বড় ইলিশ সাধারণত গভীর সমুদ্রে পাওয়া যায়। নিয়ম মেনে মাছ ধরা হলে ভবিষ্যতেও বঙ্গোপসাগরে আরও বড় ইলিশ ধরা পড়বে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।